অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ঈদ উপলক্ষে প্রস্তুত বিনোদন কেন্দ্রগুলো

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

৪৬০

হাসনাইন আহমেদ মুন্না : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলায় প্রস্তুত করা হচ্ছে বিনোদন কেন্দ্রগুলো। ঈদে পরিবার-পরিজন নিয়ে ঘুড়তে আসা দর্শনার্থীদের বিনোদন ব্যবস্থা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে চলছে বিভিন্ন প্রস্তুতি। ভ্রমণপিপাসুদের আগ্রহ বৃদ্ধি করতে চলছে সাজ-সজ্জা ও সংস্কারের কাজ। সদরের মেঘনা পাড়ের ইলিশ বাড়ি, শাহাবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র, মেঘনা রিসোর্ট, বেবিল্যান্ড শিশু পার্ক, লালমোহনের সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক, চরফ্যাশনের শেখ রাসেল শিশু পার্কসহ অনান্য বিনোদন স্থানগুলোতে চলছে শেষ সময়ের কার্যক্রম।
মেঘনা পাড়ের ইলিশ পর্যটন কেন্দ্র’র চেয়ারম্যান মো: হেলালউদ্দিন বলেন, আমাদের এই পর্যটন কেন্দ্রে প্রতিবছর ঈদ এলে দর্শনার্থীদের বাড়তি চাপ থাকে। তাই আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ইলিশ বাড়ি আরো আকর্শনীয় করে তুলতে একটি ইলিশ টাওয়ারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই টাওয়ারের উপর থেকে পুরো মেঘনা ও এর আশপাশের চিত্র সহজেই অবলোকন করা যাবে। এছাড়া নদী তীরে বসার বেঞ্চ ও ছাতা স্থাপনের কাজ চলছে। সব মিলিয়ে শেষ সময়ের প্রস্তুতির কথা জানান তিনি।
ভোলা খেয়াঘাট এলাকার বেবিল্যান্ড শিশু পার্কের স্বত্তাধিকারী মো: মিজানুর রহমান  জানান, মূলত দুই ঈদ, পুজা ও শীত মৌসুমে তাদের এই শিশু পার্কটি জমজমাট থাকে। শিশুদের জন্য হরেক রকম রাইডস নিয়ে সাজানো হয়েছে এই পার্কটি। তাই আসন্ন ঈদকে সামনে রেখে পার্কটিতে পরিস্কার পরিচ্ছন্নতা ও অনান্য সংস্কার কাজ চলছে। আশা করছেন দৈনিক কয়েক হাজার দর্শনার্থীদের ঢল নামবে শিশু পার্কে।
তুলাতুলি এলাকার শাহাবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র’র পরিচালক আবিদুল আলম মনে করেন, এবারের ঈদে বৃষ্টি একটি বাঁধার কারণ হতে পারে। তারপরেও তাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে দর্শনার্থীদের বাড়তি চাপ সামাল দিতে। তাদের এখানে নিজস্ব সেচ্ছাসেবকের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
এছাড়াও ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, জেলা পরিষদ পুকুর পাড়, টাউন স্কুল মাঠ, লালমোহনের সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কসহ অনান্য বিনোদন কেন্দ্রগুলো ঈদকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বাসস’কে জানান, ঈদে দূর দূরান্ত থেকে লোকজন বাড়িতে আসেন। তারা পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে বেড়াতে যান। তাদের এই ভ্রমণ নির্বিঘœ ও নিশ্চিত করতে জেলা পুলিশের বিভিন্ন টিম কাজ করবে বিনোদন কেন্দ্রগুলোতে। যাতে কোন অপ্রিতীকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সব ধরণের প্রস্তুতি রয়েছ পুলিশের।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...