বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ রাত ১০:৪৬
৫৫০
শফিক খান : ভোলায় বসতঘরের সামনে কাঁটা ও জালের বেড়া দিয়ে প্রতিবন্ধীর পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
স্থানীয় প্রভাবশালী করিম দেওয়ান নামের এক ব্যক্তি ওই পরিবারের বসতঘরের প্রবেশ পথে কাঁটা ও জালের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ ভুক্তভোগী শাহিনুরের।
স্থানীয়রা সমাজসেবকের কাছে ঘটনাটি জানিয়েও কোনো সমাধান পায় নি ভুক্তভোগি শাহিনুরের পরিবার। ভোলা সদর উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কন্দ্রকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি ওই পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, র্দীঘ ১০ বছর আগে করিম দেওয়ান গংদের কাছ থেকে ৬ শতাংশ জমি ষ্ট্যাম্প ডকুমেন্টারিতে ক্রয় করেন।
শাহিনুর ৬ শতাংশ জমিতে টিনের একটি ঘর নির্মাণ করে প্রতিবন্ধী কন্যা ও নাতি সহ বসবাস করে আসছিল।
ঘর নির্মাণ থেকে শুরু করে গত দশ বছর পর্যন্ত কোনো সমস্যা ছিল না তাদের। কিন্তু বিগত এক সপ্তাহ ধরে প্রতিবেশী করিম দেওয়ান এই জমি দাবি করেন, এবং বাড়ি ছেড়ে যাবার জন্য এক প্রকার চাপ প্রয়োগ করতে থাকেন শাহিনুর কে । তারই রেশ ধরে ২৭ জুন সকালে করিম দেওয়ান শাহিনুরের ঘরের সামনে কাঁটাপুঁতে বেড়া দিয়েছেন বলে জানান শাহিনুর । শাহিনুর বেড়া দিতে নিষেধ করায় করিম শাহিনুরকে লাঠি দিয়ে পিছন থেকে স্বজোড়ে আঘাত করার অভিযোগ তুলেন শাহিনুর।
এবিষয়ে অভিযুক্ত করিম দেওয়ান বেড়া দেওয়ার কথা অস্বীকার করে বলেন আমার জমিতে ওরা জোড় করে ঘর তুলে ৮ বছর ধরে বসবাস করছেন। আমার জমি ওরা ছেড়ে দিক ।
ভুক্তভোগি শাহিনুরের প্রতিবেশী মাইদুলের স্ত্রী বলেন, আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি করিম দেওয়ান ও তার স্ত্রী এই ঘরের সামনে বেড়া দিচ্ছে।
শাহিনুরের ভাই বিল্লাল হোসেন বলেন আমার বোন বেড়া দেওয়ার কথা জানালে আমি এসে দেখি ঘরের দরজায় বেড়া দিয়ে রাখছে করিম দেওয়ান। বিষয়টি করিম দেওয়ানের উচিৎ হয়নি বলে জানান বিল্লাল।
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী বলেন, আমি এখনই চৌকিদার দফাদার পাঠিয়ে ব্যাবস্থা নিচ্ছি।
এ ব্যাপারে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত