অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিয়ের গেইটের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষ, আহত ১৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুলাই ২০২৩ দুপুর ০২:৩৭

remove_red_eye

৪৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় বিয়ে বাড়িতে গেইটে অভ্যর্থণা জানাতে গিয়ে বরযাত্রীদের কাছে ৫ হাজার টাকা চাওয়া নিয়ে হামলা সংর্ঘষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে কনে,তার পিতা ও কনের শ্বশুরসহ  অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতদেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পন্ড হয়ে গেছে বর বরণ অনুষ্ঠানের আয়োজন। আজ শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার জামিরালতা এলাকায় এ ঘটনা ঘটে।

কনে, বর ও স্থানীয়রা  জানান,  ভোলার মুসলিম পাড়া এলাকার জাকির হোসেনের পুত্র শরিফের সাথে জামিরালতা এলাকার হারুন মিয়ার কণ্যা নুপুরের সাথে ২ মাস আগে বিয়ে হয়। আজ দুপুরে জামিরালতা কন্যার বাড়িতে বর বরণসহ বউকে শ্বশুর বাড়িতে তুলে নেয়ার কথা ছিলো। বর বরণ করতে তার শ্বশুর বাড়ি দুপুরে খাবার আপ্যায়নসহ নানা আয়োজন করা হয়। বরকে অভ্যার্থনা জানাতে গেইটে লাল ফিতে কেটে ভিতরে বরসহ অতিথিদের ভিতরে প্রবেশের ব্যবস্থা করা হয়। গ্রাম বাংলার এই আনুষ্ঠনিয়কতার সময় কনে পক্ষের অল্প বয়সী কিশোর কিশোরীরা বর পক্ষের কাছে গেইটে মজা বা আনন্দ করে টাকা দাবী করে মিষ্টি শরবত খাওয়ানোর এক ধরনের রীতি বা রেওয়াজ রয়েছে। সেই আনন্দ করতে  গেইটে কণে পক্ষ বরের কাছে ৫ হাজার টাকা চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটিসহ হট্রোগোল বাধে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংর্ঘষ,মারধরসহ চেয়ার টেবিল আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটে। অতিথি আপ্যায়নের জন্য দুপুরের খাবার ফেলে দেয়া হয়। এতে করে কনে নুপুর, কনের পিতা হারুন, বরের পিতা জাকির হোসেনসহ দুই পক্ষে ১৫জন আহত হয়েছে। এদের মধ্যে কণেসহ গুরুতর ৯ জনকে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভোলা মডেল থানারও ওসি শাহিন ফকির জানান, বিয়ে বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...