বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা জুলাই ২০২৩ বিকাল ০৫:০৭
৩০১
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো বিদেশি শক্তির প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন হবে না।
তিনি বলেন, বিদেশিরা বাংলাদেশকে ভিক্ষুকের জাতি খেতাব দেওয়া ছাড়া আর কিছুই দেয়নি। সেই অপবাদ দূর করে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল।
মন্ত্রী আরো বলেন, তাই দেশের বাইরে থেকে যত চাপই আসুক আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী এবং সঠিক সময়ে অনুষ্ঠিত হবে।
তাজুল ইসলাম আজ সকালে কুমিল্লার লাকসামে উপজেলা ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত নিহত পৌর ছাত্রলীগের সহসভাপতি ইফতেখার আহমেদ অনিকের কোরআনখানি ও মিলাদ মাহফিলে এ কথা বলেন।
গত ২১ জুন ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় ইফতেখার আহমেদ অনিক আহত হন। উপর্যুপরি ছুরিকাঘাতে মেধাবী ছাত্র নেতা অনিকের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।
তাজুল ইসলাম বলেন, লাকসামে ছাত্রলীগের নেতা অনিককে কুপিয়ে হত্যা করেছে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা। আর এ ঘটনাকে ভিন্নখাতে নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মিথ্যাচারে নেমেছেন। তিনি হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ না করে উল্টো বিএনপি নেতার বাড়ি ভাঙচুর করার মিথ্যা ও বানোয়াট বিবৃতি দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, বিএনপি চায় জনগণের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হয়। এজন্য তারা ভোট চায় না, তারা সন্ত্রাস করে ক্ষমতায় আসতে চায়। তাই নির্বাচন বানচাল করতে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিনি বলেন, তারা (বিএনপি) ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। অথচ এখন তারা বলে জণগণকে ভোট দিতে দেওয়া হয়নি। যত ষড়যন্ত্র আর বাধাই আসুক, সংবিধান অনুযায়ী পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় আগামীতে বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনূস ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত