অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে চিকিৎসা নিতে এসে বোরাক উল্টে কিশোর নিহত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

৩৯৯

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বোরাক উল্টে চাপা পড়ে মো. রাশেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের শিমুল তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ চরফ্যাশনের শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার লুৎফর বকসের ছেলে।
জানা যায়, শনিবার ভোরে জন্ডিসের চিকিৎসা করাতে লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকার এক কবিরাজের কাছে পরিবারের সঙ্গে আসেন রাশেদ। এরপর সেখান থেকে বাড়িতে ফেরার পথে শিমুল তলা এলাকায় পৌছালে উল্টে যায় তাদের বহন করা বোরাকটি। এ সময় উল্টে পড়া ওই বোরাকের নিচে চাপা পড়ে কিশোর রাশেদ। পরে সঙ্গে থাকা স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। রাশেদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...