অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ রাত ১২:৪১
৩৯৩
অচিন্ত্য মজুমদার: ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শনিবার (১জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ও লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ তছির আহমেদ (৭০) ও চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের লুৎফর বকসের ছেলে মোঃ রাশেদ (১৮) । ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো: গোলাম মোস্তফা জানান, সকালে ইলিশা সড়কে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তছির গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। অপরদিকে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, শনিবার সকালে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় কবিরাজের কাছে পরিবারের সঙ্গে আসেন রাশেদ। এরপর সেখান থেকে বাড়িতে ফেরার পথে শিমুল তলা এলাকায় তাদের বহন করা অটোরিকশা উল্টে গুরুতর আহত হয় রাশেদ। এসময় সঙ্গে থাকা স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত