বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:১৫
২৯৭
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদযাত্রা ঝামেলাহীন ও আনন্দদায়ক হয়েছে। মানুষ স্বচ্ছন্দে বাড়ি যেতে ও ফিরতে পারছে।
প্রতিমন্ত্রী আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গতবারের চেয়ে পশু কোরবানি এবার বেশি হয়েছে। তীব্র তাপদাহের মধ্যে ঈদে প্রশান্তির বৃষ্টি এসেছে। এটা আল্লাহর বিশেষ রহমত। এখন আমন ধান রোপণের সময়। তীব্র তাপদাহে ক্ষেত খামার চৌচির হয়ে পড়েছিল। বৃষ্টি হওয়ার ফলে কৃষকের কাছে ধানের বীজ রোপণ করা সহজ হয়েছে। কৃষকের কাছে এ বৃষ্টিটা ঈদের উপহার।
প্রতিমন্ত্রী জানান, গত শুক্রবার ঢাকা সদরঘাট টার্মিনালের লালকুঠি ঘাটে ‘এমভি ময়ুর-৭’ লঞ্চে অগ্নিকান্ড ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় কোন হতাহত হয়নি। নৌপরিবহন অধিদফতর ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি কমিটি করেছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, এদিকে গত শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ ‘ওটি সাগর নন্দিনী-২’ এ অগ্নিকান্ড ঘটে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ওয়েল ট্যাংকারে আগুন না লাগায় বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে গেছে। এই ঘটনায় ঝালকাঠি জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নৌ-নিরাপত্তার জন্য যতটুকু প্রস্তুতি দরকার সেটি আগে পর্যাপ্ত ছিল না। গত ১৫ বছরে আমরা নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেয়া হয়েছে। নৌপথ খননের ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, নৌপথ খননের জন্য ড্রেজার সংগ্রহ করছি। আগামী ৩ বছর পর আধুনিক নৌপথ ও নৌ-নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা দেখা যাবে। এ লক্ষ্যে যেসব ব্যবস্থা নেয়া দরকার সেটি করতে পারবো।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত