বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুলাই ২০২৩ রাত ০১:০২
৫৭৭
মলয় দে : ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক - ই - লাহী চৌধুরী বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার ০২ জুলাই সকালে জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহমুদ ও সদর উপজেলা কমান্ডার মোঃ অহিদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জেলা প্রশাসক তৌফিক -ই - লাহী চৌধুরীর হাতে শুভেচ্ছা উপহার ফুলের তোড়া তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসকের সাথে সকলে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব ) মোঃ তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) রিপন কুমার সাহা, সদর উপজেলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমির হোসেন বাচ্চু,আবুল হোসেন,আব্দুল মন্নান মুজাহিদী সহ আরো অনেক বীর মুক্তিযোদ্ধা।
উল্লেখ্য, গত ১৪ই জুন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা ব্যবহারে শুদ্ধাচার বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় পর্যায়ে সুদ্ধাচার ২০২৩ পদক ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক - ই- লাহী চৌধুরীর হাতে তুলে দেন।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত