অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলা জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধা সংসদের ফুলেল শুভেচ্ছা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুলাই ২০২৩ রাত ০১:০২

remove_red_eye

৫৬১

মলয় দে : ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক - ই - লাহী চৌধুরী  বিভাগীয়  শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা  জানানো হয়েছে।
রবিবার ০২ জুলাই সকালে জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
ভোলা জেলা মুক্তিযোদ্ধা  সংসদ কমান্ডার দোস্ত মাহমুদ ও সদর উপজেলা কমান্ডার মোঃ অহিদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জেলা প্রশাসক তৌফিক -ই - লাহী চৌধুরীর হাতে শুভেচ্ছা উপহার ফুলের তোড়া তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসকের সাথে সকলে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব ) মোঃ তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) রিপন কুমার সাহা, সদর উপজেলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমির হোসেন বাচ্চু,আবুল হোসেন,আব্দুল মন্নান মুজাহিদী সহ আরো অনেক বীর মুক্তিযোদ্ধা।
উল্লেখ্য, গত ১৪ই জুন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা ব্যবহারে শুদ্ধাচার বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় পর্যায়ে সুদ্ধাচার ২০২৩ পদক ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক - ই- লাহী চৌধুরীর হাতে তুলে দেন।