বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:০২
৩৪৯
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির আন্দোলনের সাথে জনগণের কোন সম্পর্ক নেই। দেশী-বিদেশীর প্রভুদের ষড়যন্ত্র এবং বিএনপির আন্দোলনে সরকারের পতন ঘটাতে পারবে না।
আজ সোমবার সকালে শহরের পিটিআই রোডে তার বাসভবনে একটি বেসরকারি টেভিশনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপির ভরসার জায়গা হচ্ছে ষড়যন্ত্র, আন্দোলন মুখে বলছেন, আর ভিতরে তারা করছেন ষড়যন্ত্র। আওয়ামী লীগ বহু ষড়যন্ত্রের মোকাবেলা করেছে এবং আগামীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করেই নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভের মাধ্যমে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। এ কারণে রাজনৈতিক সকল দল নির্বাচনের প্রস্তুতির জন্য বিভিন্ন কর্মসূচী পালন করছে। সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারীতে অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, ২০১২ সাল থেকে বিএনপি আন্দোলন করে আসছে। বিএনপি আর জামায়াত মুদ্রার এপিট ওপিট। নেতারা বলছেন, জামায়াতের নেতাকর্মীরা তাদের সাথে কোন সম্পর্ক নেই। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
এ সময় কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, এনটিভির জেলা প্রতিনিধি শ্যামলী খন্দকারসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত