বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:২০
৪২২
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা জেলার ৭ উপজেলায় চলতি আমন মৌসুমে ১১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরকারি প্রণোদনা পাচ্ছেন। আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষক ৫ কেজি করে আমনের উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবে। যার বাজার মূল্য ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। আগামী কয়েকদিনের মধ্যে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের এসব কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, মোট কৃষকের মধ্যে সদর উপজেলায় ২ হাজার কৃষক, দৌলতখানে ১ হাজার ২০, বোরহানউদ্দিনে ১ হাজার ১৫০, লালমোহনে ১ হাজার ৩০০, তজুমদ্দিনে ৭৮০, চরফ্যাশনে ৪ হাজার ৫০ ও মনপুরায় ৭০০ কৃষক রয়েছেন। এছাড়া জেলায় চলতি বছর ১ লক্ষ ৭৯ হাজার ২০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর জানান, উচ্চফলনশীল আমন আবাদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার এসব প্রণোদনা দিচ্ছে। এক বিঘা জমির অনুকূলে প্রত্যেক কৃষক এসব বীজ-সার পাবে। ফলে কৃষকদের আগ্রহ বাড়বে আমন চাষে।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত