অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় পালিত হলো এন টিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুলাই ২০২৩ রাত ০৮:০৬

remove_red_eye

৫১৫

বাংলার কন্ঠ প্রতিবেদক: সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানে ২০বছর পেরিয়ে সাফল্যের ২১ বর্ষে পদার্পণ করেছে প্রথম সারির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এন টিভি।এ উপলক্ষ্যে ভোলায় চ্যানেলটির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সোমবার দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এন টিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপুর সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন চ্যানেলটির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন।এরপর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন,ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম,ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান,দৈনিক আজকের ভোলার সম্পাদক মোঃ শওকত হোসেন,জেলা মহিলা লীগের আহবায়ক খাজিদা আক্তার স্বপ্না। ।এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটার মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল অনুষ্ঠানিকতা শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, মাই টিভি প্রতিনিধি মোঃ লিটন,সাংবাদিক মনির হোসেন,যমুনা টেলিভিশন প্রতিনিধি জুয়েল সাহা,এখন টিভির প্রতিনিধি মোঃ ইমতিয়াজ,দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মলয় দে সহ আরো অনেকে। এন টিভির ২০ বছর পূর্তি এ অনুষ্ঠানে বক্তারা এন টিভি ও চ্যানেলটির প্রতিনিধি আফজাল হোসেনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।সেই সাথে তার পেশাগত জীবনের বিশেষ দিকগুলো নিয়েও আলোচনা করেন।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...