অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা জেলা প্রশাসককে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুলাই ২০২৩ রাত ০৯:৩৬

remove_red_eye

৪৫৭

মলয় দে : ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক - ই - লাহী চৌধুরী  বিভাগীয়  শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা  জানানো হয়েছে।

সোমবার ০৩ জুলাই দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের নিজস্ব আয়োজনে এ শুভেচ্ছা জানানো হয়।

ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান এবং সম্পাদক অমিতাভ রায় অপুর নেতৃত্বে প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিকস  ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে  নিয়ে  জেলা প্রশাসক তৌফিক -ই - লাহী চৌধুরীর হাতে শুভেচ্ছা উপহার  হিসেবে ফুলের তোড়া তুলে দেয়া হয়।একই সাথে জেলা প্রশাসকের এমন সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সম্পাদক মোঃ শওকত হোসেন, জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান খাদিজা আক্তার স্বপ্না।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, এন টিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, মাই টিভি প্রতিনিধি মোঃ লিটন,যমুনা টেলিভিশন প্রতিনিধি জুয়েল সাহা, এখন টিভির ইমতিয়াজ, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মলয় দে সহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ১৪ই জুন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান
সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা ব্যবহারে শুদ্ধাচার বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় পর্যায়ে সুদ্ধাচার ২০২৩ পদক ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক - ই- লাহী চৌধুরীর হাতে তুলে দেন।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...