অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুলাই ২০২৩ রাত ০৯:৩৯

remove_red_eye

৩২২

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ তানভীর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু তানভীর ওই এলাকার আব্দুল মান্নান মাস্টারের ছেলে।
জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়ির উঠানে খেলছিল শিশু তানভীর। এ সময় ঘরে কাজ করছিলেন তার মা জেসমিন বেগম। কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে ওই শিশুকে উঠানে না দেখে খুঁজতে শুরু করেন তার মা। খোঁজা-খুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে শিশু তানভীরকে ভাসতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে ওই শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। শিশু তানভীরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সেখানের  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।