অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩


২ লাখ টাকা করে পেলো সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ শ্রমিকের পরিবার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৫১

remove_red_eye

২৭৫

এবারে জনপ্রতি ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা পেলো সম্প্রতি সিলেটের নাজির বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ শ্রমিকের পরিবার।
বৃহস্পতিবার বিকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে 'বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন' এর তহবিল থেকে
নিহত শ্রমিক ও শ্রমিকদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক এ সহায়তার চেক বিতরন করা হয়।সিলেট  জেলা প্রশাসন ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব মো. এহছানে এলাহী।
এসময় তিনি বর্তমান সরকারকে শ্রমিক বান্ধব সরকার উল্লেখ করে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের অসহায় শ্রমিকদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি  বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের কল্যানে আজীবন কাজ করে গেছেন।বঙ্গবন্ধু বলতেন আমার শ্রমিকদের শরীরে ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দেওয়া হউক।
তিনি বলেন, আমার সচিবালয় থেকে প্রতি তিন মাস পর পর অসুস্থ ও দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করে থাকি। এসয় সচিব বলেন,বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে ৬ কোটি শ্রমিক রয়েছে। শ্রমিকদের দেখবাল করার জন্য আমাদের মন্ত্রনালয়ের দুটি অফিস রয়েছে তার মধ্যে একটি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন ও অন্যটি শ্রম অধিদপ্তর।
এসয় তিনি সিলেটের শ্রমিকরা অসুস্থ ও দুর্ঘটনা আহত হলে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে আবেদন করার জন্য সকলে প্রতি আহবান জানান। এসময় সিলেটের নাজিরবাজার সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ শ্রমিকদের পরিবারের মাঝে ২ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর আগে তাদেরকে ৫০ হাজার টাকা করে বিতরণ করেছেন। সিলেট ও সুনামগঞ্জ জেলা আবেদনকারীদের মধ্যে চেক বিতরণ করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মাহবুবুল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক তপন বিকাশ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, সিলেট শ্রম অধিদপ্তরের উপপরিচালক খুর্শেদ আলম, সহকারী পরিচালক আবুল বাশার, সহ শ্রম ও কর্মন্থান অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্হিত ছিলেন।
উল্লেখ্য যে, গতমাসের (৭ জুন) ভোরে সিলেট থেকে ছেড়ে যাওয়া পিকআপে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছলে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৪ জন। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা। নিহত সবাই ছিলেন নির্মাণ শ্রমিক। দুর্ঘটনার সাথে সাথে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার করে টাকার দেওয়া হয়। এছাড়া সদ্য সমাপ্ত সিলেট সিটি কর্পোরেশন নব-নির্বাচিত মেয়র পদপ্রার্থী মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী এ দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ সেসময় থেকে ২৫ হাজার টাকা করে তাৎক্ষণিক ভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় বিশেষ করে সিলেট বিভাগের সর্বত্রে শোকের ছায়া নেমে এসে।

সুত্র বাসস





বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...