বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭
৩১৫
অভিমানে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তাই কান্নায় ভেঙে পড়েন তামিম ইকবাল। গতকাল (বৃহস্পতিবার) তামিমের ওই কান্নায় কেঁদেছে পুরো বাংলাদেশ।
এরপর গতকাল রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন তামিমকে। সেটা যে শুধু গুঞ্জন নয়, তা বোঝা যায় আজ। চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তামিম, দুপুরে প্রধানমন্ত্রীর দেখা করতে যান গণভবনে।
তামিমের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। প্রধানমন্ত্রী ডাকেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও।
দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় তামিমের। অবশেষে আসে অবসর প্রত্যাহারের ঘোষণা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হওয়ার সময় গণমাধ্যমকে তামিম জানান, সবাইকে না করা গেলেও দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে তো না বলা সম্ভব নয়। তাই অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তামিম বলেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল।’
তামিম যোগ করেন, ‘মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’
দেশসেরা ওপেনার ফিরবেন আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ দিয়ে। খেলবেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।
সুত্র জাগো
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত