লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই জুলাই ২০২৩ রাত ০৮:১০
৩৮৯
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে জেলেদেরে জালে ধরা পড়েছে দুই কেজি ১৫ গ্রামের একটি ইলিশ মাছ। শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটের মো. তসলিম নামের এক আড়তদার জেলেদের থেকে ৭ হাজার একশত টাকায় মাছটি কিনেন।
তসলিম নামের ওই আড়তদার জানান, স্থানীয় রাজ্জাক মাঝির ট্রলারের জেলেদের জালে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের সময় এই ইলিশটি ধরা পড়ে। এরপর তারা ওই মাছ বিক্রির জন্য শুক্রবার দুপুরে ঘাটে আনেন। তখন মাছটি ৭ হাজার একশত টাকা দিয়ে কিনি। স্থানীয় কেউ এতো দাম দিয়ে এই ইলিশ মাছটি কিনতে না পারায় এটি লঞ্চযোগে ঢাকায় পাঠাচ্ছি। সাড়ে ৭ হাজার টাকা হলেই মাছটি বিক্রি করবো।
এ ব্যাপারে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, নদীতে ডুবোচরের কারণে মাছ কম পাওয়া যাচ্ছে। মাছ কম পাওয়ায় তাই দামও বেশি। তবে আরেকটু ভালোভাবে বৃষ্টি নামলে নদীতে প্রচুর ইলিশ মিলবে। তখন মাছের দাম সর্বস্তরের জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলে মনে করছি।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক