বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ সকাল ১০:৩২
৩৩২
শফিক খান : দৈনিক বাংলার কন্ঠে সংবাদ প্রকাশের পর অবশেষে ভোলার ইলিশা ঘাটে নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাত্রী বহনকারী ট্রলার জব্দ করা হয়েছে। শুক্রবার ৭ জুলাই সকালে অভিযান চালিয়ে অবৈধ ভাবে যাত্রী পারাপার করা ট্রলার তানহা জব্দ করে কোষ্টগার্ড। বিআইডব্লিউটিএর কোনরুপ অনুমতি না নিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে যাত্রী পারাপার করে আসছিলো দীর্ঘদিন যাবৎ। উত্তাল মেঘনায় ছোট ছোট অ অনুমোদিত ট্রলারে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার চরম আতঙ্কতার আশঙ্কা দেখা দিলে এ নিয়ে গত বৃহস্পতিবার (৬জুলাই) দৈনিক বাংলার কন্ঠ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রশাসনের দৃষ্টিগোচর হলে শুক্রবার অবৈধ ট্রলার চলাচল বন্ধের জন্য একটি অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড । অভিযানে তানহা নামের একটি ফিটনেস বিহীন (অবৈধ) ট্রলার জব্দ করেন বলে জানিয়েছেন ইলিশা কন্টিনজেন্টের দায়িত্ব প্রাপ্ত সিসি মোঃ সোলাইমান হোসেন। জব্দকৃত ট্রলার তানহা মজুচৌধুরির হাট থেকে যাত্রী বহন করে ইলিশা ঘাটে পৌছার আগেই কোস্ট গার্ড সদস্যরা জব্দ করেন। এদিকে ঐ ট্রলারে ভোলার উদ্দেশ্যে রওয়ানা দেয়া যাত্রী মনির বলেন, ৩০০ টাকা ভাড়া নিয়েছেন দুঃখ নেই,নদীর ঢেউয়ের ভয়ে মা বোনদের বমি করা ও কান্না যে দেখেছি এটা সারাজীবন মনে থাকবে। তবে সকালে যেন মজুচৌধুরির হাট ঘাট থেকে একটি অনুমোদিত লঞ্চের ব্যাবস্থা করার আবেদন জানান যাত্রীরা। ট্রলার জব্দের বিষয়ে মোঃ সোলাইমান হোসেন (সিসি ইলিশা) বলেন ,একটি স্টিলবডি ট্রলার জব্দ করা হয়েছে, তবে কোন লোক পাইনি ঐ ট্রলারে, ট্রলার চালকরা আগেই পালিয়ে গেছে । ঘাট কন্ট্রোল করার পরে জব্দকৃত ট্রলারের বিরুদ্ধে আইনি উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত