অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ সকাল ১০:৩৫

remove_red_eye

৩১৬

লালমোহন প্রতিনিধি : সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের মুসল্লিরা। শুক্রবার (৭ জুলাই) গজারিয়া ইমাম সমিতির আয়োজনে আসর নামাজের পর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে গজারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রসার মাঠে সমবেত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গজারিয়া বাজার জামে মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভকারীরা। গজারিয়া ইমাম সমিতির সভাপতি ও পশ্চিম চরউমেদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আলী আকবর এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, গজারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী অধ্যাপক একেএম শহিদুল্যা সেলিম, জনতা বাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসান হাওলাদার প্রমূখ। এ সময় বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানো ও সুইডেনের সঙ্গে ব্যবসায়িক সব সম্পর্ক ছিন্ন করার আহবান জানান। একইসঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রæত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানানো হয়। এদিন সমাবেশে উপস্থিত মুসল্লিদের কে সুইডেনের পণ্য ব্যবহার না করার আহবানও জানান বক্তারা।সমাবেশ শেষে সুইডেনের পতাকা ও কোরআন অবমাননাকারীর কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...