বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ সকাল ১০:৩৮
২৬৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক :সুইডেনের স্টোকহোমের একটি মসজিদের সামনে মনবতার মুক্তির সনদ পবিত্র আল-কোরআন পোড়ানোর ঘটনায় ভোলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ।
শুক্রবার (০৭ জুলাই) বিকেলে শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ভোলার বিভিন্ন মসজিদ এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহন করেন। এর আগে জুমার নামাজের পর হাটখোলা মসজিতের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মো. রুহুল আমিন, সহসভাপতি মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী, মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, যুগ্ম সম্পাদক মাওলানা মো. মিজানুর রহমান, ভোলা জেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা মো. মুজির উদ্দিন, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা সুইডেনে রাষ্ট্রীয় মদদে রাজধানী স্টোকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে মানবতার মুক্তির সনদ পবিত্র আল-কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে এই নেক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র ঈদুল আজহার দিন পবিত্র কোরআন পোড়ানোর এই জঘন্য ও নিকৃষ্টতম কাজে মানুষরুপী পশুরাই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক