অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

স্মার্ট বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই : শামীম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

৩০৬

পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। 
তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যেও  দেশের অর্থনীতির চাকা তিনি (প্রধানমন্ত্রী) সচল রেখেছেন। বিশ্বের অনেক প্রভাবশালী দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
শামীম আরো বলেন,  কোভিড উত্তর রাশিয়া ইউক্রেন যুদ্ধকালীন চরম বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশ অনেকের চেয়ে ভালো অবস্থানে আছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের জন্যে। যে কারণে আজ বিশ্ব ব্যাংক, আইএমএফসহ বিশ্ব নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যার  প্রশংসায় পঞ্চমুখ। 
এনামুল হক শামীম আজ জেলার নড়িয়ায় ১৫০ শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণসহ ৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ এবং বঙ্গবন্ধুর জুলিওকুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা আজ শুধু আমাদের নয়, খোদ বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাকের কাছেও বড় প্রেরণার নাম। বিপদে আপদে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল, আছে ও থাকবে। তাই এই দেশের জনগণ আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। এই লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এনামুল হক শামীম বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন শেখ  হাসিনা। ২০২১ সালের মধ্যে তা সফলভাবে বাস্তবায়ন করেছেন তিনি। এই সময়ের মধ্যে ক্ষুধা-দারিদ্র দূর করে দেশের মানুষকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার জন্য সব রকমের প্রযুক্তি ও অবকাঠামোগত সুযোগ সৃষ্টি করা হয়েছে। সেসব সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিক জীবন বদলে ফেলেছে বাংলাদেশের মানুষ। একইসঙ্গে ডিজিটাল সুবিধাকে কাজে লাগিয়ে স্মার্ট ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছেন তিনি।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরৎ চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন বেপারী ও মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...