বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জুলাই ২০২৩ বিকাল ০৫:১০
৫৯২
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকারের সময়ে পার্বত্য তিন জেলায় অনেক উন্নয়ন কাজ হয়েছে। আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো সরকার পাহাড়ি জনগণের এতো উন্নয়ন করেনি।
শনিবার বান্দরবানের লামা উপজেলা টাউন হল প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং ৬টি সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
লামা মাস্টার পাড়ায় ৩৫ লাখ টাকা ব্যয়ে পোপারং বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও রিটেইনিং দেয়াল নির্মাণ, ২৫ লাখ টাকা ব্যয়ে লামা চেয়ারম্যান কাটা পাহাড় মসজিদের মাঠ ঢালাইসহ টাইলসকরণ, ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে লামা কলিঙ্গাবিল মাস্টার খলিফার বাড়ী থেকে লামামুখ পর্যন্ত আরসিসি সেচ ড্রেইন নির্মাণ, ৩০ লাখ টাকা ব্যয়ে লামা চেয়ারম্যান পাড়া কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণ, ২৫ লাখ টাকা ব্যয়ে লামা ছাগল খাইয়া জামে মসজিদের টাইলস ও মাদ্রাসা নির্মাণ, ২৫ লাখ টাকা ব্যয়ে বড় নুনার বিল কেন্দ্রীয় কবরস্থানে ভূমি উন্নয়নসহ সীমানা প্রাচীর নির্মাণ, ৩৫ লাখ টাকা ব্যয়ে লামা আলীয়া এতিমখানার ভবন নির্মাণ এবং ৩৫ লাখ টাকা ব্যয়ে লামা রাজবাড়ী জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
এসময় অন্যান্যের মধ্যে জেলা ও উপজেলা প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত