অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ যাত্রীবাহী ট্রলার জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

৫৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর ডেঞ্জার জোনে অবৈধভাবে ফিটনেজ বিহীন একটি নৌযান ট্রলার যাত্রী পারাপারের সময় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা জব্দ করেছে । এসময় ওই নৌযানের চালাক মোঃ সবুজ (২২)ও হেলপার মোঃ সুমন (২৫)কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক দুইজনকে জরিমানা করা হয়। রবিবার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন ভোলা জেলা প্রশাসনের নির্বাহী  ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল সাংবাদিকদের জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ল²ীপুর জেলার মৌজুচৌধুরী হাট ঘাট থেকে সি-সার্ভে ছাড়া ফিটনেস বিহীন একটি  ইঞ্জিন চালিত ষ্টিলের ট্রলার উত্তাল মেঘনা নদীর ডেঞ্জার জোন পাড়ি দিয়ে ভোলার ইলিশা ঘাটে আসছিল। ওই সময় মাঝ নদীতে নৌযানটিকে জব্দসহ চালক ও হেলপারকে আটক করা হয়। আটককৃতরা লক্ষীপুর জেলার সদর এবং আলেকজেন্ডার থানার মধ্য চর রমনী ও আলেকজেন্ডার গ্রামের বাসিন্দা ।  মোঃ আলাউদ্দিনের ছেলে সবুজ ও  ও মোঃ কামালের ছেলে সবুজ।  পরে ইলিশা ঘাটে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং আটক দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত ট্রলারটির প্রকৃত মালিকের নিকট মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভোলার ডেঞ্জার জোন এলাকায় সি-সার্ভে ছাড়া ফিবনেজ বিহীন নৌযান চালাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...