অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় আইসিটি বিষয়ক ১০ দিন ব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৩ রাত ০৮:৩৯

remove_red_eye

৪৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষকদের ১০ দিনের  প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ , এ সময় ইস্যু বিষয়ে বক্তব্য রাখেন , সহকারী প্রোগ্রামার আরিফুর রহমান,  প্রোগ্রাম কোঅডিনেটর সালাউদ্দিন কাদের,  প্রশিক্ষক নাজমুল আহসান  জোবায়ের, নয়ন হালদার,  প্রধান শিক্ষক মেহেদী হাসান। প্রশিক্ষণে বিভিন্ন কলেজ ও স্কুলের ২০ জন শিক্ষক অংশ নেন।  এরা হচ্ছেন, বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অমিতাভ রায় অপু, ওই কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন জুয়েল, ওয়াদুল হক মহা বিদ্যালয়ের সহকারী অধ্যাপক  মোঃ বাসেত হোসেন, ওই কলেজের শিক্ষক সত্য রঞ্জন মিত্র,  ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন , একই স্কুলের শিক্ষক মোঃ রিয়াজ মাহামুদ, ঘুইংগারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, ওই স্কুলের সহকারী শিক্ষক ফজলুর রহমান, দক্ষিণ চরপাতা মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক সেলিম পাটোয়ারি, শিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীর, ওই স্কুলের শিক্ষক তামান্না তারা,  গঙ্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ রতন মজুমদার, একই স্কুলের সহকারী শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয় আনোয়ার হোসেন , ওই স্কুলের সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির , রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ মনির উদ্দিন, টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মোশারফ হোসেন ।