অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

মাছের খামার থেকে বাহালুলের বছরে আয় ৭০ লাখ টাকা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

৩২১

লালমোহন প্রতিনিধি : মো. বাহালুল কবীর খাঁন। ছিলেন বাংলাদেশ সেনা বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার। সেখান থেকে ২০১১ সালে অবসর গ্রহণ করেন। এরপর গ্রামের বাড়িতে এসে একটি পুকুরে তেলাপিয়া-পাঙ্গাশ মাছ চাষের মধ্য দিয়ে শুরু করেন মৎস্য খামার। বর্তমানে বাহালুল কবীরের মাছের পুকুরের সংখ্যা ১২টি। যেখানে রয়েছে- পাঙ্গাশ, তেলাপিয়া, হাইব্রিড কই ও শিংসহ অন্যান্য মাছ। এসব মাছকে খাওয়ানো হয় বয়লার। বর্তমানে মাছ ছোট কারনে প্রতিদিন ব্যয় হয় অন্তত ২৬ হাজার টাকা। মাছ যত বড় হয় খাবারের ব্যয় আরো বাড়ে। বছরে দুইবার এ মৎস্য খামার থেকে মাছ বিক্রি করেন তিনি। প্রতিবার কোটি টাকার মতো মাছ বিক্রি করা হয় বাহালুল কবীরের ‘খাঁন মৎস্য খামার’ থেকে। যেখান থেকে প্রতিবার তিনি খরচ বাদে অন্তত ৩৫ লাখ টাকার মতো লাভ করেন। জানা যায়, ভোলার লালমোহনের চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ এলাকার হাশেম মাস্টার সড়কের বাসিন্দা মো. বাহালুল কবীর খাঁন। সেখানে নিজ জমিতেই তিনি গড়ে তুলেছেন এ মৎস্য খামার। খামারের মাছ বিক্রি করে প্রতি বছরে তিনি আয় করেন অন্তত ৭০ লাখ টাকা। নিজের মৎস্য খামারের ব্যাপারে মো. বাহালুল কবীর খাঁন বলেন, সেনা বাহিনী থেকে অবসরের পর একটি পুকুরে তেলাপিয়া-পাঙ্গাশ মাছ চাষ শুরু করি। ৩ মাস পর ওই পুকুরের মাছ বিক্রি করে মোটামুটি ভালো লাভ হয়। এরপরে পুকুর বাড়াতে থাকি। বর্তমানে ১২টি পুকুর রয়েছে। যেখানে বিভিন্ন প্রজাতির এক কোটির অধিক মাছ রয়েছে। প্রতি বছরে দুই বার এসব পুকুর থেকে মাছ বিক্রি করি। এতে সব খরচ বাদ দিয়ে বছরে অন্তত ৭০ লাখ টাকার মতো লাভ হয়। বাহালুল কবীর আরো বলেন, সমাজের যারা বেকার রয়েছেন তারাও সঠিক নিয়ম মেনে মাছ চাষে উদ্যোগ নিতে পারেন। বেকার না থেকে এ ধরনের কাজের উদ্যোগ নিলে নিজেদের বেকারত্ব দূরীকরণসহ আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ জানান, নতুন করে যারা মৎস্য খামার করতে আগ্রহী তাদের উপজেলা মৎস্য অফিস থেকে টেকনিক্যাল সাপোর্টসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ওইসব নতুন খামারিদের যেকোনো প্রয়োজনে  উপজেলা মৎস্য অফিস সব সময় তাদের পাশে থাকবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...