অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

শেখ হাসিনার হাতে দেশের উন্নয়ন বহুদূর এগিয়েছে : এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৩৫০

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করছে। যেকোনো দুর্যোগে দেশের মানুষের পাশে থাকছে সরকার। দেশের উন্নয়ন-অগ্রগতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বহুদূর এগিয়ে গেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন-অগ্রগতির এ ধারা অব্যাহত থাকবে। এজন্য দেশ ও জনগণের স্বার্থে আওয়ামী লীগের বিকল্প নেই। সোমবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত ২৭ জন দোকান মালিক ও ব্যবসায়ীকে ঢেউ টিন এবং চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময়  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে, সোমবার আরো দুইটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনসহ ২৫১ শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...