অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় হঠাৎ করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যার বৃদ্ধি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৩ রাত ১০:৪২

remove_red_eye

২৬৫

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় হঠাৎ করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যার বৃদ্ধি পাচ্ছে। গেলো ১০ দিনে ৪৩ জন রোগী ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৬ জন ভর্তি হয়। হাসপাতালে একটি ইউনিট খোলা হলেও রোগীদের সংকুলন হচ্ছেনা। দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে। চিকৎসকরা বলছে, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা জরুরী। হাসপাতাল সূত্র জানিয়েছে,দ্বীপজেলা ভোলায় গত ২ সপ্তাহ ধরে এক দিকে যেমন বৃষ্টি হচ্ছে, তেমনি বেড়ে গেছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল জুন মাসে ২৭ জন ডেঙ্গু রোগী ভোলা ২৫০ ময্যার জেনারেল হাসপাতালে ভর্তি হলেও জুলাই মাসের প্রথম ১০ দিনে ভর্তি হয় ৪৩ জন রোগী। ভর্তি রোগীদের অধিকাংশই ঢাকা বা বিভিন্ন স্থান থেকে আসার পরই অসুস্থ হয়। হাসপাতালে ডেক্সগু রোগীদের জন্য একটি ওয়ার্ড খোলা হয়েছে। কিন্তু রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সেখানে রোগীরা বেড না পেয়ে বিভিন্ন ওয়ার্ডে অন্যান্য সাধারণ রোগীর সাথে ভর্তি হচ্ছেন। এসব ওয়ার্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সকলের জন্য মশারির ব্যবস্থা নেই বলেও অভিযোগ রয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও কেউ ব্যবহার করছে না মশারি। অনেকে মশারী থাকা সত্তে¡ও থাকছেন মোশারীর ফিতরে। সাধারণ রোগীর সঙ্গে রেখে মশারি ছাড়াই ডেঙ্গু রোগীর চিকিৎসা করায় ঝুঁকিতে রয়েছেন অন্যান্য রোগী ও স্বজনরা। ডেঙ্গু আক্রান্তদের মশারি ব্যবহার করা অবশ্যই দরকার। কিন্তু রোগীরা সচেতন নয়। বারবার তাগাদা দেওয়া হলেও রোগীরা মশারি টানানোর বিষয়ে উদাসীন বলে জানান হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জাকিনুর বেগম। ভোলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোন রোগীর এখন পর্যন্ত মৃত্যু হয়নি। তবে গত দুই মাসের তুলনায় বর্তমানে ডেক্সগু আক্রান্তের সংখ্যা অনেক বেশি। তাই ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতন হওয়ার প্রয়োজন বলে মনে করেন ভোলা ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা: মু. মনিরুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাসা বাড়ির চারপাশে বৃষ্টির পানি যাতে না জমে। যাতে ডেঙ্গুর বংশ বিস্তার না হয়। তাই পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভোলা পৌরসভার স্যানেটারী ইনেস্পক্টর মো: ফারুক জানান, ভোলা সভার উদ্দ্যোগে ড্রেন পরিস্কার করা হচ্ছে। চলতি বছর ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৩ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৬৩ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...