বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ রাত ১১:৩৩
৫৮৬
মলয় দে: এ বছর জার্মানির বার্লীনে সদ্য সমাপ্ত স্পেশাল অলিম্পিকের আসরে 'স্পেশাল অলিম্পিক বাংলাদেশ' এর 'ভোলা সাব চ্যাপ্টারের' অধীনে 'ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুল বাংলাদেশ' থেকে পাঁচ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭টি পদক অর্জন করেছে।যার মধ্যে ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্য এবং একটি চতুর্থ স্থানীয় পদক।
বিভিন্ন প্রতিযোগিতায় ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুলের অংশগ্রহনকারী শিক্ষার্থীরা হলেন, মোঃবিপ্লব,সিনথিয়া,তানজুম,আচিয়া ও আখি।এরা বাংলাদেশের হয়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে এ পদক গুলো অর্জন করে। অভ‚তপূর্ব এ সাফল্য দেখিয়ে যে কয়টি পুরস্কার বাংলাদেশের হয়ে পদক ছিনিয়ে এনেছে এমনদের মধ্যে ভোলার এই পাঁচজনের সাফল্যই সেরা। বাংলাদেশের হয়ে এই সম্মানজনক বিশ্বপর্যায়ের প্রতিযোগিতা থেকে পদক অর্জন করায় ভোলার সকল স্তরের লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জানা যায়,২০০ মিটার স্প্রিন্ট পুরুষ( স্বর্ণ),১০০ মিটার স্প্রিন্ট পুরুষ (স্বর্ণ),১০০ মিটার স্প্রিন্ট মহিলা(রৌপ্য),৪০০ মিটার রিলে দৌড়ে (রৌপ্য), ২০০ মিটার স্প্রিন্ট মহিলা চতুর্থ স্থানীয় পদক অর্জন করে। এই ইভেন্ট গুলো ছাড়াও ফুটবলের চ্যা¤িপয়ন বাংলাদেশ দলের হয়ে খেলে আচিয়া ও আখি (গোলকিপার) ২ জন স্বর্ণ পদক লাভ করে।উল্লেখ্য যে এবারের আসরে প্রায় সাত হাজার প্রতিযোগী সমগ্র পৃথিবী থেকে অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে প্রায় ১০০ জনের একটি দল এতে অংশগ্রহণ করে। ভোলা'স চিল্ড্রেন প্রতিবন্ধী স্কুল ২০১৭ সাল থেকেই স্পেশাল অলিম্পিক এর জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এবারই প্রথম তারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে এবং প্রথম আসরেই তারা সকলের নজর কারা সাফল্য প্রদর্শন করে।
এ খবর ছড়িয়ে যাওয়ার পর, স্পেশাল অলিম্পিক ভোলা সাব চ্যাপ্টারের সভাপতি ও ভোলা জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী এবং স¤পাদক জহিরুল হক কবিরও তাদের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তাদের আগামী ভবিষ্য যেন আরো সুন্দর হয় এই কামনা করেন।এছাড়াও ভোলাস চিল্ড্রেনের সভাপতি ও ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ,সহ-সভাপতি প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের ভোলার স¤পাদক ও প্রকাশক মুহাম্মদ শওকাত হোসেন এবং সাধারন স¤পাদক ও পরিচালক মোঃ জাকিরুল হক সহ সকল কমিটির সদস্যবৃন্দ ছাত্র-ছাত্রীদের এমন সাফল্যে অত্যন্ত আনন্দিত সন্তোষ প্রকাশ করেন।আগামীতে এধরনের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলেও তারা জানান।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত