বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ রাত ১১:৩৭
৩৮১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় দুইদিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২-২৩ ইং সদর উপজেলা পর্যায়ে শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই)সকালে ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম।
ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ভোলা সদর ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মো.আলী সুজা,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো: সিরাজুল ইসলাম,ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আয়োজন করেন উপজেলা প্রশাসন।এতে ভোলা সদর উপজেলার উপজেলার ৫০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।‘ক’,‘খ’ও‘গ’ তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ক, খ ও গ গ্রæপে প্রতিযোগিতার মধ্যে ছিল সাধারণ জ্ঞান, উপস্থিত অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা,কেরাত তরজমাসহ, শিশু সাহিত্য ধারাবাহিক গল্প বলা, সঙ্গীত দেশাত্ববোধক, রবীন্দ্র, নজরুল সংগীত, ছড়াগান, লালনগীতি, মুর্শিদী, হাসনরাজার গান,লোকো সঙ্গিত,হামদ,নাথ,উচ্চাঙ্গ সংগীত,তবলা,দোতারা,সেতারা,বাঁশী, নৃত্য মনিপুরী,কথ্থক,ভরত নাট্যম,লোকনিত্য,চিত্রাঙ্কণ,বালক বালিকার দাবা,এ্যাথটিক্স (১০০ মিটার দৌঁড়,উচ্চ লাফ,দীর্ঘ লাফ,) ১০০ মিটার মুক্ত সাঁতার ইত্যাদি।অংশ গ্রহনকরা বিভিন্ন শিক্ষার্থীরা জানায় এই ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পেরে খুব ভালো লাগছে।এর মাধ্যমে শরীর মন ও মেধার বিকাশ ঘটবে বলে শিক্ষার্থীরা জানান।আগামী বুধবার প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক