বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৩৮
২৮০
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া পূর্ব বাজারে গতরাত সোয়া ১০টায় অগ্নিকান্ডে ব্যবসায়ীদের মালামাল রাখার একটি গোডাউন ও স্থানীয় আওয়ামী লীগনেতার কার্যালয় পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হাতহত হয়নি। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে
আসায় রক্ষা পেয়েছে বাজারের শত শত ব্যবসা প্রতিষ্ঠান।
মঙ্গলবার রাত সোয়া ১০টা দিকে বাজারের পূর্ব পাশে স্টেশন সড়কে এ গোডাউনের বাহির থেকে আগুনের সূত্রপাত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল হাজী জানান, মহামায়া পূর্ব বাজার স্টেশন সড়কে বিল্লাল পাটওয়ারী ও মোঃ শহীদ উল্যার যৌথ মালিকানাধীন একটি গোডাউনে আগুন লাগে। তবে তাদের ধারণা মতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এসময় চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগে স্থানীয় ব্যবসায়ী ও লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখেন। সকলের প্রচেষ্টায় পাশবর্তী ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগুন থেকে রক্ষা পায়।
চাঁদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন বলেন, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা আগুন লাগার সংবাদ পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে রাত ১১.৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে গোডাউনের সামনে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজীর ব্যক্তিগত কার্যালয়, শাহাজান বেপারীর অটোবি ফার্নিচার মালামাল, হারুন বেপারীর সিমেন্ট, জাহাঙ্গী, মনির ও জাফর বেপারীর সংরক্ষিত ফল ও মুরগী ফার্মের একটি কক্ষ পুড়ে যায়।
তিনি আরো বলেন, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে তদন্ত করে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।
এদিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মহসিন আলম ঘটনাস্থলে আসেন ।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত