অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

নারীদেরকে পশ্চাৎপদে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় ॥ শহীদ উল্লা খন্দকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৩৯

remove_red_eye

৩০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেছেন, বর্তমানে দেশে জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। এ নারীদেরকে পশ্চাৎপদে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ১৯৯৬সালে শেখ হাসিনা সরকার প্রথম ক্ষমতায় এসে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ণে কাজ শুরু করেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নারী শিক্ষা বা নারীর ক্ষমতায়ণ নিয়ে কোন কাজ করেনি।
মঙ্গলবার সন্ধ্য ৭টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়ণে ও কোটালীপাড়া তথ্য কেন্দ্রের আয়োজনে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিশে^র শান্তিপূর্ণ দেশের সুচকে ১৬৩ দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। আর এটি সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তাঁর বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের উন্নত শিখরে।
সাবেক এ সচিব একটি বিশেষ রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সারাদেশ নিয়ে ভাবেন। তিঁনি কোন বিশেষ এলাকার উন্নয়ন নিয়ে ভাবেন না। এর আগে যারা ক্ষমতায় এসেছে তারা শুধু দেশের বিশেষ বিশেষ এলাকার উন্নয়ন করেছেন।
উপস্থিত নারীদেরকে উদ্দেশ্যে করে মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, যারা দেশে আগুন সন্ত্রাস করেছে আমরা তাদেরকে বর্জন করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে টানা চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী করবো। শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা তথ্য কেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা খায়রুন নাহারসহ তথ্য কেন্দ্রের সুফলভোগী নারীরা বক্তব্য রাখেন।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...