বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৪৫
৩১২
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্ব ৮ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।
প্রতিনিধি দলের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলী কৌর।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, আজ বুধবার সকাল ১১ টার দিকে কক্সবাজারের উখিয়ায় ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের গাড়িবহর। সেখানে পৌঁছেই প্রথমে তারা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। এরপর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার চলমান কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি রোহিঙ্গা কমিউনিটি নেতা, ইমাম, নারী শিশুদের সঙ্গে মতবিনিময় করেন।
ক্যাম্প এলাকা পরিদর্শনের পর বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদলের। প্রতিনিধিদলটি আজই ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ বলেন, প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত