অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলা চিলড্রেন স্পেশাল স্কুলের ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ রাত ১০:০২

remove_red_eye

৩৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: জামার্নির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক প্রতিযোগীতায় ভোলা চিল্ডেন স্পেশাল স্কুলের ৫ শিক্ষার্থী অংশগ্রহন করে ৪ শিক্ষার্থী স্বর্নপদক পেয়ে দেশে ফেরায় স্কুল কতৃপক্ষ সংবর্ধনা দেয়া হয়েছে।আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই প্রথমবারের মতো ভোলা চিল্ডেন স্পেশাল স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা এই পদক পেল।এতে যেমন খুশি স্কুলের শিক্ষকরা, তেমনভাবে আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার বিকেলে ভোলা চিল্ডেন স্পেশাল স্কুলে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ভোলা চিল্ডেন স্পেশাল স্কুলের সভাপতি মো. ইউনুছ, পরিচালক  মো: জাকিরুল হকসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
এদিকে শিক্ষার্থীদের বাস্তবমুখী এমন সফলতায় শিক্ষকরাও বেশ আনন্দিত। তারা মনে করছেন এ জয় স্কুলের সুনাম বয়ে এনেছে। এসব শিক্ষার্থীরা কেউ কানে শুনে না, মুখেও কথা বলতে পারেনা, ইশারায় তাদের শেখানো হয়েছে। আমরা শিক্ষার্থীদের মাতৃস্নেহে লালন পালন করেছি, তাদের এ সফলতায় আমরা অনেক অনেক আনন্দিত।