অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ-মার্কিন সম্পর্কের উন্নতি হচ্ছে : সালমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

২৭৬

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, দুই বন্ধু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। মাঝে মাঝে বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব কমে গেছে।’
বৃহস্পতিবার রাতে তার গুলশানের বাসভবনে বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালমান।
সালমান বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, আসন্ন সাধারণ নির্বাচন এবং বাংলাদেশে শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘তারা নির্বাচনী ব্যবস্থা, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করেনি। নতুন কোনো শর্ত দেয়নি। তারা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার কথা বলেছে। আমরা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কথাও বলেছি।’
তিনি উল্লেখ করেন যে, মার্কিন প্রতিনিধিদল বুধবার দুই দলের শান্তিপূর্ণ সমাবেশ এবং ঘটনার সময় পুলিশের ভূমিকার প্রশংসা করেছে।
এদিকে, বৈঠকে সালমান জানান যে, পশ্চিমা দেশ থেকে আমদানি করা তুলা ব্যবহার করে বাংলাদেশি তৈরি পোশাক পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।
বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শাহরিয়ার আলম বলেন, অনেকেই উজরা জেয়ার সফর নিয়ে সরকারের ওপর চাপ বাড়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন।
তিনি বলেন,‘এটি তাদের নিয়মিত সফরের অংশ, বিশেষ কোনো সফর নয়। তারা বাংলাদেশের নির্বাচনের জন্য কোনো বিশেষ এজেন্ডা নিয়ে এখানে আসেনি। তারা সর্বজনীন মানবাধিকার নিয়ে কথা বলেছে। কিছু নির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।’
শাহরিয়ার আলম বলেন, ‘অনেকে অস্বাভাবিক কিছু ঘটার অপেক্ষায় আছে। কিন্তু আমি আবারো বলছি, সংবিধান ও নির্বাচন কমিশনের নিয়ম ও সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলেই নির্বাচন হবে।’

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...