অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

যুবদের দেশ ও বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে হবে : রাষ্ট্রপতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

২৭৯

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে হবে।
আগামীকাল ১৫ জুলাই ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৩’ উপলক্ষ্যে এক বাণীতে তিনি বলেন, “জাতিসংঘের আহ্বানে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় উন্নয়ন কর্তৃপক্ষের ‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৩’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।”
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। সমৃদ্ধ সোনার বাংলা নির্মাণে তিনি যুবদের কর্মদক্ষতা বাড়ানো এবং কর্মমুখী শিক্ষার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন।
তিনি বলেন, বিশ্বায়ন ও তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার পথ ধরে বিশ্ব আজ চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে ই-কমার্স, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ব্লকচেইন, ইন্টারনেট অব থিংস (আইওটি), আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, ন্যানো প্রযুক্তি ইত্যাদি বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। প্রেক্ষিতে যুবদের বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনাময় পেশায় প্রশিক্ষণ প্রদান করে দেশ ও বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন।
মো. সাহাবুদ্দিন বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও জনমিতিক লভ্যাংশের সুবিধা গ্রহণের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিশ্চিতকরণ, আধুনিক কারিকুলাম প্রণয়ন, সনদায়ন এবং বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পর্কে যুবদের অবহিতকরণ, শ্রমবাজারের চাহিদা ও পরিবর্তনের সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমে অংশীজনদের সম্পৃক্ততা নিশ্চিতকরণ এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পর্কে বিদ্যমান সামাজিক নেতিবাচক ধারণা দূরীকরণে বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৩ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
রাষ্ট্রপতি ‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৩’ এর সার্বিক সাফল্য কামনা করেন।

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...