বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬
৩৮২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণ বিষয়ক বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন। ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করার আওয়ামী লীগ সরকারের অন্যতম ভিশন এটি।
দেশের বাণিজ্য সংক্রান্ত সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এই সম্মেলনের আয়োজন করছে। “স্মার্ট বাংলাদেশ” প্রতিষ্ঠায় বেসরকারি সেক্টরের অবদানের পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট ও করনীয় বিষয় এতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বিজনেস কনফারেন্স অন বিল্ডিং স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন আজ এখানে এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলার বলার সুযোগ পাবেন এবং তাদের চাহিদার কথা জানাতে পারবেন।
সংবাদ সম্মেলনে তিনি আশাপ্রকাশ করেন যে সরকারি ও বেসরকারি সেক্টর একসঙ্গে কাজ করার বিষয়ে এখানে সঠিক দিকনির্দেশনা পাবে।
এফবিসিসিআই সভাপতি জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারী খাত কী ভূমিকা রাখবে, সেসব বিষয় নিয়ে সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। জসিম উদ্দিন আরও বলেন, কিছুদিন আগে আমরা যে বড় পরিসরে আন্তর্জাতিক বিজনেস সামিট করেছিলাম সেখানকার আলোচনা, পরামর্শ, সিদ্ধান্ত সামিটের প্রাপ্তির বিষয়গুলো একটি বই আকারে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে। পরবর্তীতে এই বই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যেতে চাই, সেখানে যেসব সম্ভাবনা আছে, বাধা আছে সেই বিষয়গুলো এই রিপোর্টে সংযুক্ত থাকবে। সেই সঙ্গে সম্মেলনে ব্যবসায়ীরা তাদের অভিমত, সুবিধা, অসুবিধার বিষয়গুলো তুলে ধরবেন।
তিনি বলেন, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন চেম্বার, অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, বর্তমান সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এফবিসিসিআই এর পরিচালকবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত