অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি হাস্যকর : কৃষিমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৩ রাত ০৮:৪১

remove_red_eye

৩২৪

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকারের পদত্যাগের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই নয়। কারণ নিবাচিত একটি সরকার কারো দাবিতে কখনোই পদতাগ করতে পারে না।
তিনি বলেন, আমরা বাংলাদেশকে শান্ত ও স্থিতিশীল রাখতে চাই। একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে এক দফা দাবি ও প্রধানমন্ত্রীর পদত্যাগ হাস্যকর বিষয়। বিএনপি এবং অন্যান্য বিরোধী দল যারা এসব বলছে, এটিই তাদের দুঃস্বপ্নে পরিণত হবে।  বিএনপির পদত্যাগের এই দাবি কোনো দিনই বাস্তবায়িত হবে না।
ড. আব্দুর রাজ্জাক আজ শনিবার সকালে টাঙ্গাইলের পৌর উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণ ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি মনে করি, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেই পথে বিএনপি আসবে। বিএনপি দাবি জানাতে পারে কীভাবে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করা যায়, নির্বাচন কমিশন সেটি করবে। নির্বাচন কমিশনকে আমরা সবাই মিলে সহযোগিতা করব, যাতে সারা পৃথিবী এবং বাংলাদেশের মানুষের কাছে সুন্দর ও অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত দেখানো যেতে পারে।
তিনি বলেন,  বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা খুব ভালো করে জানে যে এ দেশে সবকিছুই আমাদের সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে কিছুই করার কোনো সুযোগ নেই। নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তারা কিছু বলেনি,  তবে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি খুবই জোরালো। প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন করার আশ্বাস দিয়েছেন তাদের। আগামী নির্বাচন খুবই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব অতি মুনাফালোভী ব্যবসায়ী ও আমদানিকারক কাঁচা মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা  গ্রহণ অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 
এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
পরে দুপুরে কৃষিমন্ত্রী টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট বিতরণ করেন। 
একইদিন বিকালে তিনি ধনবাড়ী উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলডিডিপি প্রকল্পের আওতায় স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করেন।

সুত্র বাসস





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...