অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ডিইউজে’র সিনিয়র সহ-সভাপতি কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৩ রাত ০৮:৪৪

remove_red_eye

২৮৫

ঢাকা সাংবাদিক ইউনিয়ন’র (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সদস্য কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শাহীনবাগের বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে এম এ কুদ্দুস ইন্তেকাল করেন। আজ বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় যোগ দেন। পওে নেতৃবৃন্দ প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আজ রাত ৮টায় রাজবাড়ি জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর নিজ গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার চাচা ইঞ্জিনিয়ার হানিফ মোহাম্মদ জানিয়েছেন।
প্রয়াত এম এ কুদ্দুস দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে চাকরি করেছেন।
এম এ কুদ্দুসের মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক  ও দু:খ প্রকাশ করা হয়েছে। নেতৃবৃন্দ প্রয়াত এই সাংবাদিক নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সুত্র বাসস





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...