বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৩ রাত ০৮:৪৪
২৭২
ঢাকা সাংবাদিক ইউনিয়ন’র (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সদস্য কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শাহীনবাগের বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে এম এ কুদ্দুস ইন্তেকাল করেন। আজ বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় যোগ দেন। পওে নেতৃবৃন্দ প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আজ রাত ৮টায় রাজবাড়ি জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর নিজ গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার চাচা ইঞ্জিনিয়ার হানিফ মোহাম্মদ জানিয়েছেন।
প্রয়াত এম এ কুদ্দুস দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে চাকরি করেছেন।
এম এ কুদ্দুসের মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করা হয়েছে। নেতৃবৃন্দ প্রয়াত এই সাংবাদিক নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত