অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে আমির সভাপতি আলম সম্পাদক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৩ রাত ০৯:০২

remove_red_eye

৩৫১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় শনিবার  বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে জেলা সদর কমিটি  নির্বাচন সম্পন্ন হয়েছে। উপস্থিত শতাধিক শিক্ষকের  ভোটে  জেলা সদর শিক্ষক সমিতির ৫১ সদস্যের কমিটিতে শীর্ষ পদে নির্বাচিতরা হলেন, কাচিয়া সামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আমির হোসেন (সভাপতি), গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোর্শেদ আলম (সম্পাদক) ও এ্যাডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মুছাকালিমুল্লাহ (সাংগঠনিক )। এ ছাড়া সহসভাপতি মনোনিত হন টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মেহেদী হাসান,  ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন , ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাদিসুর রহমান, দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন , পশ্বিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ নজরুল ইসলাম, দক্ষিণ চরনোয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মাকসুদুর রহমান মিলন, তৈয়বা খাতুন মডেল একাডেমীর  প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, রাহেলা খাতুন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিক । পরে নির্বাচিত শিক্ষক নেতারা সকলের সম্মতিতে অপরাপর পদগুলোতে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষনা করেন। এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন  জেলা শিক্ষক সমিতির সম্পাদক জাকির হোসেন তালুকদার,  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম । সম্মেলনের শুরুতে   জাতীয়করণসহ শিক্ষকদের নানা দাবির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষকরা। এদিকে  দির্ঘ ৪ বছর পর আনুষ্ঠানিক সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন হওয়ায় শিক্ষকরা নতুন কমিটিকে অভিনন্দন জানা। নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে আহŸায়ক কমিটির বিলুপ্তি ঘটে বলেও জানান শিক্ষকরা।   

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...