অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৩ রাত ১০:৩১

remove_red_eye

৫২০

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম.ভি গেøারী অব শ্রী নগর-৭ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। রোববার রাতে লালমোহন-ঢাকা নৌরুটের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীর মল্লিকপুর লালবয়া এলাকায় লঞ্চটি পৌছালে ওই যুবক নদীতে ঝাঁপ দেন। নদীতে ঝাঁপ দেওয়া ওই যুবক লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আসুলি এলাকার মৃত জাফরউদ্দিনের ছেলে মো. মনির হোসেন। ২৫ বছর বয়সী ওই যুবক এক সন্তানের জনক। খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এ ব্যাপারে মুঠোফোনে প্রতিবেদককে মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, রাতে নদীতে থাকা জেলেদের থেকে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুরে যুবক মনির হোসেন শারীরিকভাবে সুস্থ্য হলে তার মায়ের কাছে তাকে হস্তান্তর করা হয়।
নৌ-পুলিশের এই কর্মকর্তা আরো জানান, মনিরকে নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় তার স্ত্রীর সঙ্গে অভিমান করে এম.ভি গেøারী অব শ্রী নগর-৭ লঞ্চে করে ঢাকায় যাচ্ছিল। রাতে লঞ্চের লোকজন ঘুমিয়ে পড়লে সকলের অগোচরে আত্মহত্যার উদ্দেশ্যে চলন্ত লঞ্চ থেকে সে নদীতে ঝাঁপ দেয়। তবে নদীতে থাকা জেলেরা তাকে দেখতে পাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
এদিকে, চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়টি জানেন না গেøারী অব শ্রী নগর-৭ লঞ্চের কেউ। এ ব্যাপারে লঞ্চের সুপার ভাইজার মো. মিন্টু ও কেবিন ইনচার্জ মো. সারোয়ারের সঙ্গে মুঠোফোনে  যোগাযোগ করা হলে তারা জানান, এমন কোনো ঘটনা সম্পর্কে আমাদের জানা নেই।





ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

আরও...