অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলার ব্যাংকেরহাট বাজারের ট্রাফিক পোস্ট ও পুলশি বক্সের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৩ রাত ১০:৩৬

remove_red_eye

৩৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার  প্রবেশ পথ ভেদুরিয়া এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পোস্ট ও পুলশি বক্স স্থাপন করা হয়েছে। সোমবার (১৭ জুলাই)দুপুরে ভোলার ব্যাংকেরহাট বাজার চত্বরে ট্রাফিক পোস্ট ও পুলশি বক্স এর আনুষ্ঠানিক  উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম। ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ ও বাজার ব্যাবসায়ী সমিতির যৌথ উদ্যোগে  এই ট্রাফকি পোস্ট স্থাপন করা হয়।এসময় পুলিশ সুপার বলেন, ভোলার ভেদুরিয়া দিয়ে বরিশাল হয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করে। এখানে যানজটের কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। তাই দুর্ঘটনা রোধে ট্রাফকি পোস্ট ও পুলশি বক্স অত্যান্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
তিনি আরো বলেন,আইন করে সড়ক দুর্ঘটনা বন্ধ করা যাবে না।এর জন্য সতর্ক হতে হবে সবাইকে। সড়ক দুর্ঘটনার মধ্যে বেশিরভাগই ঘটছে মোটরসাইকেলে।যে কারণে আমরা হেলমেট ব্যবহারের ওপর জোর দিচ্ছি। পাশাপাশি গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য মোটরসাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট পরে চলতে হবে। আর নির্দিষ্ট ট্রাফিক বক্সটি থাকলে সার্বক্ষণিক পুলিশ ডিউটি দিতে পারবে।এতে ডিউটি  করতেও পুলিশের কোনো সমস্যা হবে না, নিজেরাও বিশ্রাম নিতে পারবে। সড়কে শৃঙ্খলা রক্ষায় এ ট্রাফিক বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পুলিশ সুপার।     
এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, ভোলা থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান  মো: মোস্তফা কামাল, ব্যাকেংর হাট বাজারের সভাপতি রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...