অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় নৌকার প্রার্থী আরিফ জয়ী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

৩১৫

জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ১৩ হাজার ৬ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৬ হাজার  ৩৪৭ ভোট।
নির্বাচনে ৩৩ হাজার ভোটারের মধ্যে ২১ হাজার ৪৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
সোমবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা পরিষদে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
এর আগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়। ভোটারের উপস্থিতি থাকায় বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। 
মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকার (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সেলিম হোসেন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হক সরকার (নারিকেল গাছ) ও স্বতন্ত্র প্রার্থী আ. ওয়াদুদ মাস্টার (মোবাইল)। 
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩৩৪ জন।

সুত্র বাসস





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...