বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫১
২৭৯
স্বাধীনতা বিরোধী শক্তি ও দলকে ভোট না দেয়ার আহবান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। ট্র্যাব এর আয়োজনে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। কোনক্রমেই স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় না আসতে পারে সেদিকে জনগণকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, অন্যথায় দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে। তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। তাই এদেশের জনগণই ভোটের মাধ্যমে নির্বাচন করে ঠিক করবে কারা আগামীতে সরকার গঠন করবে।
ট্র্যাব সভাপতি কাদের মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, আবৃত্তিশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সভাপতি রাজু আলীম, টেলিপ্যাব এর সভাপতি মনোয়ার হোসেন পাঠান, আলোক হেলথ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট কে এম এ আল ফাহাদ বিন সগীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ট্র্যাব এর সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে সুস্থ সংস্কৃতি বিকাশে বিভিন্ন ক্যাটাগরিতে ট্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত