বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ রাত ০৮:৩৫
৩২৩
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে সারা বিশ্বে রোল মডেল।
তিনি বলেন, ‘নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকার নিরলস কাজ করে চলেছে। বাংলাদেশের নারীরা জাতীয় নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন এবং দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছেন।’
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার কার্যালয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অফ পার্টি ডানা এল. ওল্ডস সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ, নারী সংসদ সদস্য, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকায় সংসদে নারীর অংশগ্রহণ পার্শ্ববর্তী দেশগুলো থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। বাংলাদেশ গণতান্ত্রিক ও সেক্যুলার দেশ। এদেশের নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন। তবে নারীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী যেন ভুল না বোঝাতে পারে, সে লক্ষ্যে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ উভয়ই জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে উদ্যোগী।
ডানা এল. ওল্ডস বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের বেশি সংখ্যায় মনোনয়ন দেয়ার জন্য প্রতিটি রাজনৈতিক দলের আন্তরিক হওয়া উচিত। তিনি বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য মহিলা প্রার্থীদের আর্থিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। এ ধরনের আর্থিক সহযোগিতার লক্ষ্যে বেসরকারী সদস্যদের বিল আনা যেতে পারে৷
এসময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ডিরেক্টর আব্দুল আলীম, ডিরেক্টর লিপিকা বিশ্বাসসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক