অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ নারীর ক্ষমতায়নে সারা বিশ্বে রোল মডেল : স্পিকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ রাত ০৮:৩৫

remove_red_eye

৩৪৩

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে সারা বিশ্বে রোল মডেল। 
তিনি বলেন, ‘নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকার নিরলস কাজ করে চলেছে। বাংলাদেশের নারীরা জাতীয় নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন এবং দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছেন।’ 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার কার্যালয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অফ পার্টি ডানা এল. ওল্ডস  সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।  
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ, নারী সংসদ সদস্য, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকায় সংসদে নারীর অংশগ্রহণ পার্শ্ববর্তী দেশগুলো থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। বাংলাদেশ গণতান্ত্রিক ও সেক্যুলার দেশ। এদেশের নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন। তবে নারীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী  যেন ভুল না বোঝাতে পারে, সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। 
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ উভয়ই জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে উদ্যোগী। 
ডানা এল. ওল্ডস বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের বেশি সংখ্যায় মনোনয়ন দেয়ার জন্য প্রতিটি রাজনৈতিক দলের আন্তরিক হওয়া উচিত। তিনি বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য মহিলা প্রার্থীদের আর্থিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। এ ধরনের আর্থিক সহযোগিতার লক্ষ্যে বেসরকারী সদস্যদের বিল আনা যেতে পারে৷                                  
এসময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ডিরেক্টর আব্দুল আলীম, ডিরেক্টর লিপিকা বিশ্বাসসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...