অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ডোবার পানিতে প্রাণ গেল শিশুর

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ রাত ০৯:০৭

remove_red_eye

৪১২

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ঘরের পাশের ডোবায় ডুবে মো. তাহসিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ধলীগৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু তাহসিন ওই এলাকার মো. নিরব হোসেনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ঘরে রান্নার কাজ করছিলেন শিশু তাহসিনের মা। এ সময় বাড়ির উঠানে খেলছিল শিশুটি। তবে কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে শিশু তাহসিনকে না দেখে খুঁজতে শুরু করেন তার মা সুরমা বেগম। এক পর্যায়ে ঘরের পাশের ডোবায় শিশুকে ভাসতে দেখে চিৎকার দেন তার মা সুরমা। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে শিশু তাহসিনকে ডোবা থেকে উদ্ধার করেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ওই শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...