অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলা সদর হাসপাতালের স্টাফ বাবুর উপর হামলাকারী রিপনকে গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৩ রাত ১০:০০

remove_red_eye

২৮৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর হাসপাতালের স্টাফ আমির হোসেন বাবুর উপর হামলাকারী মামলার প্রধান আসামী সন্ত্রাসী রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যার ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভোলা সদর থানায় নিয়ে আসা হয়। রিপন বাপ্তা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরপোটকা গ্রামের শাজাহানের ছেলে।
ভোলা সদর থানার ওসি শাহীন ফকির জানান, গত ১৬ জুন ভোলা সদর হাসপাতালের স্টাফ আমির হোসেন বাবুকে রিপনসহ ৫/৬নং মিলে মারধর করে। ওই ঘটনায় বাবুর ভাই রাকিবুল বাদী হয়ে মোঃ রিপনকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-জিআর-৩৩৪/২৩। ওই মামলায় প্রথমে ২,৩নং আসামীকে পুলিশ আটক করে। ১নং আসামী রিপন ঘটনার পর থেকে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থানার এসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গী ফোর্স নিয়ে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের মসজিদের সামনে থেকে রিপনকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। অন্যান্য আসামীদেরকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।