অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলার বিদায়ী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামকে জেলা পুলিশের বিদায় সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৩ রাত ১১:০৭

remove_red_eye

৯৫৫

মলয় দে : ভোলায় সদ্য বিদায়ী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম কে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার ১৯শে জুলাই সকাল ১০ টায় পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।এসময় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তার হাতে তুলে দেয়া হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার তার কর্মময় জীবনে কতটা সৎ,মেধাবী,প্রতিশ্রুতিশীল, চৌকস ও সততা সহিত কাজ করে গেছেন এসকল বিষয়গুলো ফুটে উঠেছে। এসময় বিদায়ী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমার যাবতীয় যত প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী পুলিশ সদস্যদের জন্য। সকলেই আমাকে এমনভাবে সহায়তা করেছেন তারা এমনভাবে দায়িত্বগুলো পালন করেছেন যার ফলশ্রæতিতেই আমি আজ সম্মানিত বোধ করছি।  এছাড়াও তিনি প্রত্যেককে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)মো: জহুরুল ইসলাম হাওলাদার,সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ,শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার, প্রণয় রায় সহ ভোলা, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।বিদায়ী পুলিশ সুপার তিনি গত ২৪ অক্টোবর ২০২১সালে ভোলা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করে প্রায় ১ বছর ১৯ মাস নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...