বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:০০
৪১৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রীর আহবান কৃষকরা হবে দেশের প্রাণ।
আজ বৃহস্পতিবার বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হল রুমে জেলায় কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কৃষি যন্ত্রপাতি ও সোলার হোমসিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, দেশের জনগণের জন্য খাদ্য উৎপাদন বাড়াতে হবে। তাই প্রধানমন্ত্রীর ঘোষণা দেশের এক ইঞ্চি মাটিও খালি রাখা যাবে না। স্বল্প জমিতে অধিক ফলনের জন্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। সরকার কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে সরবরাহের মাধ্যমে কৃষিকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩৫০ টি সোলার হোমসিস্টেম ও ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ২০টি পাওয়ার টিলার, ৫টি ধান মাড়াই মেশিন ও তিনটি সেচপাম্প মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরী, প্রকল্প পরিচারক মো. হারুন অর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক-কৃষাণী এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত